বাসন্তীতে ভয়বাহ অগ্নকান্ড,পুড়ে ভষ্মীভূত ৪ টি দোকান।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং: – ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় চারটি দোকান পুড়ে ভষ্মীভূত হয়ে গেলো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বাসন্তী থানার সোনাখালি বাজারে।খবর পেয়ে ক্যানিং থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও অবশিষ্ট কিছুই রক্ষা পায়নি। সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে যায়।
স্থানীয় বিধায়ক শ্যামল মন্ডলের দাবী মঙ্গলবার গভীর রাতে শর্ট সার্টিক থেকে আগুন লেগে সোনাখালি বাজারে বেশ কিছু দোকানপাট পুড়ে ভষ্মীভূত হয়ে গিয়েছে।
অন্যদিকে ঠিক কি কারণে এমন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো সেবিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ ও দমকল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *