মা ও মেয়ের উপর অ্যাসিড হামলা অভিযুক্ত নিজের মা ও বাবা, চাঞ্চল্য চক কৃষ্ণপুর এলাকায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  নিজের মেয়ে,নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা ও বাবা,সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনিও। আশঙ্কাজনক অবস্থায় মেয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা হাসপাতালে ভর্তি । এমনই এক ঘটনা ঘটলো তমলুক থানার চকশ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা। জানা গেছে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তের স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে তমলুক থানার কুলবেড়িয়া এলাকায় শশুর বাড়ির কিছুটা দূরে বাড়িতে ভাড়ায় থাকতেন। বিশ্বজিৎ বাবুর নিমতৌড়ি এলাকায় একটি চায়ের দোকান রয়েছে।
গতকাল বিশ্বজিৎ বাবুর স্ত্রী ও তিন বৎসরের শিশুকন্যা বিশ্বজিৎ বাবুর শ্বশুরবাড়ি চকশ্রীকৃষ্ণপুর এলাকায় ফুল তুলতে যান, তমলুক বর্গভীমা মন্দিরে পূজো দিতে আসবেন বলে।
দীর্ঘদিন ধরে বিশ্বজিৎ বাবুর স্ত্রী মৌমিতা মন্ডল সামন্তর সাথে নিজেরই বাবা ও মায়ের জায়গা সম্পত্তিকে কেন্দ্র করে বিবাদ চলছিল।
গতকাল ফুল তুলতে গেলে হটাৎই শ্বশুরবাড়ির লোকজন তাদের ই মেয়ে ও নাতনির ওপর চড়াও হয়। মৌমিতা দেবীর মা সন্ধ্যারানী সামন্ত ও বাবা রামপ্রসাদ সামন্ত এসিড এর বোতল নিয়ে শিশুকন্যার ওপর এটাক করে। বাধা দিতে এলে মৌমিতাদেবীও আক্রান্ত হন।
কোনরকমে দুজন আশঙ্কাজনক অবস্থায় পালিয়ে এসে বিশ্বজিৎ বাবুর চা দোকানে আসেন। দুজনকেই দ্রুত পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় তমলুক থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। তবে আক্রান্তের বাবা এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনায় যথেষ্ট শরগোল পড়ে গিয়েছে কোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *