জন্মদিনে স্মৃতিচারণায়, প্রার্থনায় শুক্রবার সকাল থেকে মাদার টেরেসাকে স্মরণ করল জটেশ্বর এডুকেশন সেন্টার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জন্মদিনে স্মৃতিচারণায়, প্রার্থনায় শুক্রবার সকাল থেকে মাদার টেরেসাকে স্মরণ করল জটেশ্বর এডুকেশন সেন্টার। এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর এডুকেশন সেন্টারে মাদার টেরেসার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়।


আর্তের সেবায় নিজেকে শেষ দিন পর্যন্ত নিয়োজিত করেছিলেন তিনি। তাঁকে সকলে স্বয়ং ঈশ্বরের দূত বলে মনে করতেন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় সারাটা জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা এই নারী। মাদার টেরেসা। আজ তাঁর জন্মদিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *