ফালাকাটা ব্লক যুব সাধারণ সম্পাদক জবেদুল আলম নুরি দেবীর পরিবারের পাশে দাড়ান।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের কোয়ার্টার লাইনের বৃদ্ধা নুরি খাড়িয়া ও তার দুই সন্তান নিয়ে মোট তিন সদস্যের পরিবার নুরি দেবীর। দিনমজুরের কাজের উপর চলে তার সংসার। জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে নুরি দেবীর মেয়ে বছর ২৭এর সুস্মিতা খাড়িয়া জটিল রোগে ভুগছে। ডাক্তারি রিপোর্টে টিউমার ধরা পড়ায় আকাশ ভেঙে পড়ে তাদের মাথার উপর। শিলিগুড়ির চিকিৎসকরা জানিয়ে দেন বাইরে নিয়ে যেতে হবে। চিকিৎসার জন্য বর্তমানে প্রয়োজন প্রচুর টাকার।বর্তমানে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে গেলেও আজ অবধি কোথাও ভর্তি করাতে পারেনি বলে জানা যায়। খবরটি সংবাদ মাধ্যমে শুনে শুক্রবার সন্ধ্যায় ফালাকাটা ব্লক যুব সাধারণ সম্পাদক জবেদুল আলম পরিবারের পাশে দাড়ান।তিনি তৃণমূলের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের সঙ্গে কথা বলে পিজি হাসপাতালে ভর্তির চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি এদিন পরিবারটির হাতে কিছু খাদ্য সামগ্রী,বস্ত্র ও আর্থিক সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *