দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় ও কলকাতার শংকর নেত্রালয়ের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল গত ২০ আগষ্ট। ঐদিন ২৫০ জন রোগীকে চিকিৎসা করেন চিকিৎসকরা। তাই যাঁদের চোখের অবস্থা একটু খারাপ তাঁদেরকে কলকাতার শংকর নেত্রালয়ে গিয়ে চিকিৎসা বা অপারেশন করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সেই মোতাবেক আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় ঐ থানা এলাকার বিভিন্ন গ্রামের ২৪ জনকে একটি বাসে করে সম্পূর্ণ বিনামূল্যে কলকাতার শংকর নেত্রালয়ে চক্ষু পরীক্ষা বা অপারেশন করানোর জন্য পাঠানো হল।
চক্ষু চিকিৎসার জন্য রোগীদের কলকাতায় নিয়ে গেল পুলিশ।












Leave a Reply