নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ডায়াবেটিস নির্মূল করতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে রবিবার শান্তিপুরে ৬.২ কিলোমিটার এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অনলাইনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের ১০-৮৬ বছরের প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতার পাঁচটি বিভাগে ভাগ করা হয়। ছেলেদের তিনটি গ্রুপ ১৪-৩০,৩০-৪৯, এবং 50 ঊর্ধ্ব। অপরদিকে মেয়েদের দুটি গ্রুপ ১৪-৩৯, ও ৪০ ঊর্ধ্ব দের আবেদন করতে বলা হয়। প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়া যায়। মেয়েদের মধ্যে ৮৬ বছরের প্রতিযোগী কুমোদিনি বিশ্বাস এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে ৭০ বছরের একজন প্রতিযোগী ছিলেন। খরগপুর, মেদিনীপুর সহ বিভিন্ন জায়গা থেকে আজ এখানে প্রতিযোগিরা অংশগ্রহণ করেছিলেন। চোখে পড়বার মতন বিষয় এই যে এখান থেকেই ভাঙা ঘরে থেকেও অ্যাথলেটিকস সবার স্বপ্ন দেখেন এখনো যুথিকা রায়। সংসারে আর্থিক অনটন তবুও তার মনে আত্মবিশ্বাসের অভাব নেই। চা বিক্রি করে সংসার চালান। তার স্বপ্ন একজন সফল অ্যাথলেটিকস হয়ে দেশের মুখ উজ্জ্বল করা। যিনি উত্তর ২৪ পরগনা থেকে আজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যামপেল ফাউন্ডেশন।
শান্তিপুরে ৬.২ কিলোমিটার এক ম্যারাথন দৌড়ের আয়োজন।












Leave a Reply