Nadia : ফুটবল খেলা কে কেন্দ্র করে এক বিদ্যালয়ের ছাত্ররা অন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী মারধরের প্রতিবাদে আজ স্কুলের সামনে পথ অবরোধ টায়ার জ্বালিয়ে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :-গতকাল ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগআঁচড়া উচ্চ বিদ্যালয় এবং এম এন উচ্চ বিদ্যালয় দুটি বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে যে উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়েছিলো, তার পরিপ্রেক্ষিতে গতকালকেই তিন ছাত্রী সহ ২ ছাত্রকে গুরুতর মারধরের অভিযোগ জমা পড়ে শান্তিপুর থানায়। কিন্তু পুলিশি কোন ভূমিকায় সন্তুষ্ট না হয় আজ বাধ্য হয়েই বাগাছরা উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুঘন্টা রাজপথ অবরোধ করে তাই আর জ্বালিয়ে। এক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীকে বারংবার অবরোধ তুলে নেয়ার কথা বললেও ফলপ্রসু হয় না ছাত্রছাত্রীদের আবেগের কাছে।
তবে বাগআঁচড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদাসীনতাকে দায়ী করেছেন,আয়োজক তিনি বলেন ওই বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক বিষয়টি আরো উসকে দেওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
যদিও এমএন উচ্চ বিদ্যালয় থেকে ভিডিও আকারে কোন বক্তব্য পাওয়া যায়নি, তবে তারা বলেন যে ঘটনা ঘটেছে তা বহিরাদগতদের কাজ হতে পারে তবে বিদ্যালয়ের কোন ছাত্র এর সাথে যুক্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *