ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে হাসপাতালে বিক্ষোভ।

আবদুল হাই, বাঁকুড়াঃ ভুল চিকিৎসার মৃত্যুর অভিযোগ তুলে বাঁকুড়ার কোদলপুরে গোগরা হাসপাতালে বিক্ষোভে সামিল হলো মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা ।বাঁকুড়ার কোতুলপুর এর কোপা গ্রামের বাসিন্দা মন্টু পারী বয়স আনুমানিক ৪৫ বছর পেটে ব্যথা নিয়ে ও বুকে যন্ত্রনা নিয়ে গোগরা হাসপাতালে ভর্তি হয়।পরিবারের অভিযোগ তাকে সাপে কামড়ানোর চিকিৎসা করায় এবং ইনজেকশন দেয়া হয়েছে ।তার ফলে রোগীর বাড়াবাড়ি শুরু হয়ে গেলে তাদেরকে তড়িঘড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলে তারা জেলা হাসপাতালে নিয়ে যেতে যেতে বিষ্ণুপুরের কাছে এসে তার মৃত্যু হয় । কি কারণে মৃত্যু হয়েছে তার জন্য হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *