বিজেপি বিধায়কের ধৈর্য কম তাই তিনি হঠকারিতা করেছেন : বাণীকুমার রায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গতকাল দত্তপুলিয়ায় আক্রান্ত হন বিজেপি বিধায়ক মুকুটমনি অধিকারী। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। এই অভিযোগ সম্পূর্ণরূপে নসাৎ করলেন নদিয়া জেলাতৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণীকুমার রায়। তিনি বলেন ওখানে একটা ঘটনা ঘটেছে। রাস্তা দিয়ে দুর্গাপুজোর শোভাযাত্রা যাচ্ছিল। বিজেপি বিধায়কের ধৈর্য কম তাই তিনি হঠকারিতা করেছেন। ভারতীয় জনতা পার্টি মুখে যতই রাম নাম নিক আসলে তারা পুজো মানেন না।এমনই মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র। একইসঙ্গে তিনি বলেন এখানে তৃণমূল বিজেপি বলে কথা নয়। একটা ঘটনা ঘটেছে পুলিশ সেটাকে সামাল দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *