হজরত মুহাম্মদ এর আগমনে খুশির জোয়ার বাংলায়।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ঈদ এ মিলাদুন্নবী। বিশ্বশান্তি,ন্যায় ও মানব কল্যাণের পথ প্রর্দশক মহানবী হজরত মুহাম্মদ এর জন্মদিন।বাঁকুড়া জেলার বড়জোড়া থানার হাট আশুড়িয়ায় বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম এর জন্মদিন উপলক্ষে হাট আশুড়িয়া জামে মসজিদ এর উদ্যোগে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয় ।
এই শোভাযাত্রা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোটা গ্রাম পরিক্রমা করে ঈদগাহ ময়দানে শেষ হয় । গ্রামের প্রত্যেক পাড়ায় পাড়ায় মিলাদ ও ফতেয়া দেওয়া হয় , কোথাও কেক , কোথাও খেজুর, চকলেট ও সরবত পান করানো হয় । এদিনের শোভাযাত্রায় আট থেকে আশি পা মেলায়।বড়জোড়া থানার প্রশাসনের সহযোগিতায় শোভাযাত্রা সমাপ্তি ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *