টানা প্রায় সাত ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে কাঁথি থানা থেকে ছাড়া পেলেন সৌমেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- টানা প্রায় সাত ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানা থেকে ছাড়া পেলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী পেলেন সৌমেন্দু অধিকারী। এই দিন থানা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন পুলিশকে সব রকম সহযোগিতা করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। তা সত্ত্বেও দীর্ঘ সময়ের মধ্যে অধিকাংশ সময় জিজ্ঞাসাবাদ না থাকায় একাকীত্ববোধ যাতে না হয় তার জন্য বাড়ি থেকে গল্পের বই গুটিকতক এনেছিলেন সেগুলোও পড়তে দেওয়া হয়নি তাকে। বাড়ির খাবার ও এলাও করা হয়নি। সাত ঘন্টা চাও বিস্কিট খেয়ে তিনি কাটিয়েছেন। এইদিন তাকে মূলত সারদা জমির মামলা নিয়ে মিসিং ফাইল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ ছিল। যেহেতু তিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন। তার আরো অভিযোগ তিনি প্রায় দেড় বছর চেয়ারম্যানের পদ থেকে ছেড়ে আসার পর আরও তিনজন সেই চেয়ারে বসেছেন দুজন পৌর প্রশাসক ও বর্তমান চেয়ারম্যান। তাদেরকে নোটিশ করা হলো না তাদের সময়ে অভিযোগ হল সারদা জমি নিয়ে অথচ তাদের নোটিশ না করে কেবল উদ্দেশ্য প্রণোদিতভাবে সৌমেন্দু অধিকারী কে নোটিশ করা হয়েছে ফাইল মিসিং নিয়ে। এই নিয়ে তিনি বিচার প্রার্থী হয়ে ফের উচ্চ নেয়ালয়ের দারস্ত হবেন। আগামী শুক্রবার ফের কলেজ বিল্ডিং তৈরির দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সৌমেন্দু অধিকারীকে এমনটা জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *