গোয়ালতোড় ও চন্দ্রকোনারোডের দুই কলেজের পরিচালন কমিটির সভাপতি হলেন বিধায়ক বিমান মাহাতো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় সাঁওতাল বিদ্রোহ সার্ধশতবার্ষিকী মহাবিদ্যালয় এবং চন্দ্রকোনারোড গৌরব গুইন মেমোরিয়াল কলেজের পরিচালন কমিটির সভাপতি হলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো। শনিবার বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে। শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই দুই কলেজের পরিচালন কমিটির দায়িত্ব বিধায়কের হাতে আসায় আগামী দিনে কলেজগুলির পরিকাঠামোগত উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর শিক্ষামহলের। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো, ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে নতুন পরিচালন কমিটি কী ভূমিকা নেয়, তা নিয়েও শুরু হয়েছে আগ্রহ। বিধায়ক বিমান মাহাতোর নেতৃত্বে দুই কলেজের উন্নয়নে নতুন কোনও পরিকল্পনা নেওয়া হয় কি না, আগামী দিনে সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *