ভাউচারের বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন বাঁকুড়ার লটারী বিক্রেতারা।

আবদুল হাই, বাঁকুড়া : এরাজ্যে এই মুহূর্তে এক চেটিয়া ব্যবসা করছে ডিয়ার লটারী। প্রতিযোগীতার আসর থেকে সবাইকে সরিয়ে এখন একাধিপত্য তাদের। আর এই লটারী ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লক্ষ লক্ষ মানুষ। কিন্তু ডিয়ার লটারী কর্তৃপক্ষ নিজেদের মুনাফা অর্জনে খুচরা বিক্রেতাদের ভাউচার সহ অন্যান্য সুযোগ সুবিধা ‘কমিয়ে’ দেওয়ায় অথৈ জলে সাধারণ খুচরা বিক্রেতারা। এবার ভাউচারের বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন বাঁকুড়ার লটারী বিক্রেতারা। মঙ্গলবার বাঁকুড়া মাচানতলা থেকে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানারে লটারি বিক্রেতারা পথে নেমে বিক্ষোভ দেখান এমনকি যে সমস্ত লটারির এজেন্সিগুলি রয়েছে সেগুলিকে বন্ধ করারও আবেদন জানানো হয়।

বাঁকুড়া শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শ্যামসুন্দর দত্ত বলেন সাধারণ খুচরো লটারি বিক্রেতাদের ভাউচারে যে আয় ছিল সেই আয় এখন তলানিতে এসে ঠেকেছে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে খুচরো লটারি বিক্রেতাদের। অবিলম্বে এই ভাউচারের মূল্যবৃদ্ধি করারও আবেদন জানান তিনি। এজেন্সিদের কোনো খুচরো মাল বিক্রি করতে দেওয়া যাবে না বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *