লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু। সাইকেলে করে বাজার করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় গুরুতর জখম হয়েছিল এক সাইকেল আরোহী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম রতন বর্মন বয়স ৩১ বছর। তার বাড়ি গাজল থানার ভাল্লুকডাঙ্গা এলাকায়।
সাইকেল নিয়ে বিশ মাইল এলাকায় বাজার করতে গিয়ে গাজলের কফি হাউস এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতিতে আসা একটি লরি ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে গাজল গ্রামীন হাসপাতাল ভর্তির ব্যবস্থা করে। পড়ে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *