উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির ফালাকাটা ব্লক বার্ষিক সাধারণ সভা তথা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির ফালাকাটা ব্লক বার্ষিক সাধারণ সভা তথা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়।সমিতির বিভিন্ন এলাকার সদস্যদের নিয়ে এদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলন থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হয় বলে জানান অভ্যর্থনা কমিটির সভাপতি আমিনুল হক।সম্মেলন শেষে একটি ব্লক কমিটি গঠন করা হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *