
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিকেলে হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। জটেশ্বর ট্র্যাফিক মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এদিনের পুলিশের কড়া ওই অভিযানে হেলমেট ছাড়া রাস্তায় বের হওয়া বহু বাইক আরোহী ধরা পড়েন। অনেককেই সেখানেই জরিমানা করা হয়। পুলিশের আচমকা এই কড়াকড়িতে কার্যত চাপে পড়ে যান নিয়মভঙ্গকারী বাইক চালকরা। কেউ রাস্তা ঘুরে পালানোর চেষ্টা করেন, আবার কেউ পুলিশের সামনে নানা অজুহাত দেখাতে থাকেন। কিন্তু এদিন কাউকেই রেয়াত করেনি পুলিশ। জটেশ্বর ফাঁড়ি সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও জটেশ্বরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এই অভিযান চলানো হবে।












Leave a Reply