শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার পথে আমাইদিঘি, ফুলবাড়ীর সামনে দুর্ঘটনার শিকার সিরাজুল হক।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ (২২/১০/২০২২) সন্ধ্যা ৭:৩০টায় শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার পথে আমাইদিঘি, ফুলবাড়ীর সামনে দুর্ঘটনার শিকার সিরাজুল হককে নিজের গাড়িতে করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসার সুবন্দোবস্ত করে দিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। সেই সময় সাংসদ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ফিরছিলেন। সিরাজুলের কোমরে চোট লেগেছে। কর্তব্যরত চিকিৎসককে সাংসদ চিকিৎসা ক্ষেত্রে যেন কোন অসুবিধা না হয় সেই বিষয়ে বলে দেন। সিরাজুলের বাড়ি আকালুগছ, রাজগঞ্জ, জলপাইগুড়ি। তাঁর মোবাইল ফোন থেকে বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে।তারাও হাসপাতালে এসেছেন ও পাশে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *