জটেশ্বর এডুকেশন সেন্টারের উদ্যোগে ফালাকাটা ব্লকের প্রমোদ নগর সহ বিভিন্ন এলাকায় দুঃস্থ বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা হাতে উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলোর উৎসব দীপাবলি। সারা দেশ আলোর রোশনাইয়ে সেজে উঠছে। শহর জুড়ে আলোয় মাখামাখি। এই উৎসবে আনন্দে মেতে ওঠেন বাঙালি। বাঙালি পরিবারের প্রতিটি ঘরে ঘরে উৎসবের আনন্দে সকলেই মাতোয়ারা। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের নুন আনতে পান্তা ফুরায়।হয়তো ঠিকমতো দুবেলা-দুমুঠো অন্যও জোটে না এমনি দুঃস্থ দরিদ্র মানুষ আমাদের সমাজে অনেকেই আছে এদের কথা কে আর ভাবে। আর সেই মানুষদের কথা ভেবেই ফালাকাটা ব্লকের জটেশ্বরের স্বেচ্ছাসেবী সংস্থা জটেশ্বর এডুকেশন সেন্টারের উদ্যোগে ফালাকাটা ব্লকের প্রমোদ নগর সহ বিভিন্ন এলাকায় দুঃস্থ বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা হাতে উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *