নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দমকা হাওয়ার প্রভাবে আলিপুরদুয়ার জংশনের সবুজ সংঘের কালী পুজোর প্যান্ডেল হেলে গেল।সোমবার সকাল বেলা থেকে আলিপুরদুয়ারে প্রচণ্ড ঝরো হাওয়ার সঙ্গে অল্প বৃষ্টি শুরু হয়। কালী পুজোর প্যান্ডেল হেলে যাওয়ার ঘটনায় প্রশাসনিক আধিকারিক সহ সাধারণ মানুষেরা ভিড় জমায়। দড়ি বেঁধে চেষ্টাও করা হয় প্যান্ডেল সোজা করার। জানা গিয়েছে, চট, বাশ, পাটকাঠি সহ অন্যান্য জিনিস দিয়ে কাল্পনিক মন্দির করা হয়েছিল। হাওয়ার দাপটে প্যান্ডেল খুব ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকা হাওয়ার প্রভাবে আলিপুরদুয়ার জংশনের সবুজ সংঘের কালী পুজোর প্যান্ডেল হেলে গেল।












Leave a Reply