হঠাৎই রেলস্টেশনের আশেপাশে হকার উচ্ছেদের নোটিশ রেলের তরফ থেকে, ঘটনাস্থল পরিদর্শনে বিজেপি সাংসদ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রেলের তরফ থেকে হকার উচ্ছেদের নোটিশ, পরিদর্শনে বিজেপি সাংসদ। শুক্রবার শান্তিপুর ফুলিয়ার রেল স্টেশনের আশেপাশে হকার উচ্ছেদের নোটিশ মারে রেলের তরফ থেকে। এই ঘটনা নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে রেলের হকাররা। বেশ কয়েক ঘন্টা পরেই ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, এরপর রেলের হকারদের সাথে কথা বলেন। হকারদের বিজেপি সাংসদ আশ্বাস দিয়েছেন, তারা যাতে ব্যবসা করতে পারে এবং রেলের যাতে কোনরকম অসুবিধা না হয় সেই বিষয়টি নিয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলবেন তিনি। তবে বিজেপি সংসদ জগন্নাথ সরকারকে ঘিরে বেশ খানিকটা সময় জমায়েত করে প্রচুর সংখ্যক রেলের হকাররা। এখন দেখার বিজেপি সাংসদদের আশ্বাস কতটা বাস্তবায়িত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *