পুলিশ ভ্যানের সাথে যাত্রীবাহী বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ।

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সাত সকালেই পথ দুর্ঘটনা ইন্দাস থানার খোশবাগে পুলিশ ভ্যানের সাথে একটি বেসরকারি বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় আহত দুই জন ।

স্থানীয় সূত্র জানতে পারা যায় বেসরকারি বাসটি বাঁকুড়া থেকে ইন্দাসের দিকে আসছিলো এবং অপরদিকে পুলিশ ভ্যানটি ইন্দাস থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল ঠিক তখনই খোশবাগ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, ঘটনায় আহত হয় পুলিশ গাড়ি চালক এবং বাসের এক যাত্রী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা এবং ইন্দাস থানার পুলিশ। এরপর আহতদের নিয়ে আসা হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ইন্দাস হাসপাতালে যান ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ আহতদের সঙ্গে দেখা করেন তিনি ।আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *