ছট পুজোর প্রস্তুতি তুঙ্গে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ছট পুজোর প্রস্তুতি তুঙ্গে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায়।ডুয়ার্সের অন্যতম বৃহৎ মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া শহর সংলগ্ন গেরগেন্ডা নদীর ছট পুজোর ঘাট। জানা গিয়েছে, প্রতি বছর এই ঘাটেই ডুয়ার্সের অন্যতম বৃহৎ ছট পূজাটি অনুষ্ঠিত হয়ে থাকে। ছট পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। নিয়ম নিষ্ঠা মেনে ছট পুজো করা হয় বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। বীরপাড়া ছট পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, ঘাট তৈরীর কাজ প্রায় শেষের পথে। এবার প্রায় হাজারটির বেশি ঘাট তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *