গৃহবধূকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, আশঙ্কা জনক অবস্থায় গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গৃহবধূকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, আশঙ্কা জনক অবস্থায় গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর ফুলিয়ার মাঠপাড়া এলাকার। জানা যায় আহত গৃহবধুর নাম বৈশাখী অধিকারী, অভিযোগ গতকাল রাতে ওই গৃহবধূর তার সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তখনই একদল যুবক ওই গৃহবধূর উপরে চড়াও হয়, এরপর বেধড়ক মারতে থাকে। ঘটনাস্থলে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে গৃহবধূ, এরপর গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে এখনো ওই গৃহবধূ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। শনিবার সকালে এই ঘটনায় গৃহবধূর মা শান্তিপুর থানার দারস্থ হয় এছাড়াও অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। অন্যদিকে অভিযুক্তরা গতকাল রাতে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে, রাতেই গৃহবধুর পরিবারের এক সদস্যকে গ্রেফতার করে শান্তিপুর থানায় পুলিশ। আজ আদালতে পাঠায়। তবে গৃহবধূকে মারধরের পরে আইনি জটিলতা থেকে রেহাই পেতেই অভিযুক্তরা আগেভাগেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলে দাবি করেন গৃহবধূর পরিবার। আজও গৃহবধূর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *