নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-রবিবার সন্ধ্যায় মালদহের কালিয়াচকে তৃণমূলে ভাঙ্গন। কালিয়াচক থানার গোলাপগঞ্জ সহ চারটি অঞ্চল থেকে প্রায় ১০০ জন নেতা , কর্মীরা তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। গোলাপগঞ্জ বিজেপি পার্টি অফিসে সন্তোষ মন্ডল ও শেখর মণ্ডলের নেতৃত্বে বিজেপির জেলা সভাপতি পার্থসারথি ঘোষ, সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর হাত ধরে এই দিন সহাবাজপুর, গোলাপগঞ্জ ও চরিঅনন্তপুর এলাকার দাপুটে নেতা , কর্মীরা তৃনমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেয় ।তৃণমূল সরকার এর নেতা মন্ত্রীদের দুর্নীতি ফলে বহু ছেলে মেয়ে আজ পথে আন্দোলন করছে এই সব দূর্নীতি কথা সামনে রেখেই বহু কর্মী যুক্ত হলো বিজেপিতে এমনটাই জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি পার্থ সারথি ঘোষ।
কালিয়াচক থানার গোলাপগঞ্জ সহ চারটি অঞ্চল থেকে প্রায় ১০০ জন নেতা , কর্মীরা তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।












Leave a Reply