জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টরের মাধ্যমে শ্রেণীকক্ষের পাঠদান ও কম্পিউটার শিক্ষার শুভ উদ্বোধন করা হলো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টরের মাধ্যমে শ্রেণীকক্ষের পাঠদান ও কম্পিউটার শিক্ষার শুভ উদ্বোধন করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। যুগের অনেকটাই পরিবর্তন ঘটেছে। বর্তমানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি উল্লেখ যোগ্য হয়ে উঠেছে কম্পিউটার এবং প্রযুক্তিবিদ্যার শিক্ষা। সব কিছুতেই কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ওই বিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। খুশি খুদে পড়ুয়ারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *