বিশেষ চাহিদা সম্পন্নরাও এগিয়ে এলো রক্ত সংকট মেটাতে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- উৎসবের মরসুম শেষ হতেই জেলা জুড়ে রক্ত সংকট, জেলার একমাত্র ব্লাড ব্যাংক প্রায় দিনই থাকছে রক্ত শুন্য।
এমন পরিস্থিতিতে বিশেষ চাহিদা সম্পন্ন দের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করলো ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ ওয়েল ফেয়ার এসোসিয়েশন।
বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদ অফিসে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়।
এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক রবিউল ইসলাম জানান।
আমাদের লক্ষ্য একশো ইউনিট রক্তদান করা।
সেই উদ্দেশেই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন।এর সাথে শীতের কম্বল ও তুলে দেন তারা।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ সহ অন্যান্য রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *