পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মাওবাদী নেতা মদন মাহাতর খোঁজে ঝাড়খন্ড পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কাশিজোড়া অঞ্চলের করমশোলে। বৃহস্পতিবার ঝাড়খন্ড পুলিশের একটি দল করমশোলে তার বাড়িতে এসে পরিবার পরিজনদের জিজ্ঞাসাবাদ করে এবং গ্রামে নোটিশ দিয়ে যায়। নোটিশে মদন মাহাতর বিরুদ্ধে একাধিক ধারায় মামলার উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মাওবাদী নেতা মদন মাহাতোর খোঁজ চালাচ্ছে মাওবাদী অধ্যুষিত এলাকার পুলিশেরা। সূত্রের খবর ঝাড়খন্ড হাই কোর্টের নির্দেশেই ঝাড়খণ্ড পুলিশ তার বাড়ি করমশোল গ্রামে আসে। ঝাড়খন্ড রাজ্যের বেশ কিছু নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে মদন মাহাতোর বিরুদ্ধে। মাওবাদী নেতা মদন মাহাতোর খোঁজ দেওয়ার জন্য একটি ফোন নং ও ইমেল আইডি দেওয়া রয়েছে নোটিশে। যদিও পারিবারের সদস্যদের দাবি, দীর্ঘ ২২/২৩ বছর আগে ১৫/১৬ বছর বয়সে মাওবাদীদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে আর কোনও খোঁজ নেই মদন মাহাতর। শুক্রবার সকাল থেকে কার্যত শুনশান চিত্র দেখা গেল গ্রামে।
মাওবাদী নেতা মদন মাহাতর খোঁজে ঝাড়খন্ড পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কাশিজোড়া অঞ্চলের করমশোলে।












Leave a Reply