ডেঙ্গু ঠেকাতে পথে নামলো সোনামুখী বি জে হাইস্কুলের কন্যাশ্রীরা।

আবদুল হাই, বাঁকুড়াঃ- সারা রাজ্য জুড়ে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। এবার ডেঙ্গু ঠেকাতে বাঁকুড়া জেলার সোনামুখী বি জে হাইস্কুলের কন্যাশ্রীরা পথে নামলো। আজ সোনামুখী পৌরসভার ৩ নং ওয়ার্ডে দুয়ারে দুয়ারে গিয়ে বাসিন্দাদের সচেতন করতে দেখা গেল কন্যাশ্রীদের।কন্যাশ্রীরা বাসিন্দাদের বোঝান যে জল জমতে দেবেন না, আবর্জনা দেখলেই পরিস্কার করুন। সোনামুখী বি জে হাইস্কুলের কন্যাশ্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সোনামুখী শহরের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *