নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদার মানিকচকের সাহেবনগর এর কাঞ্চন তলা এলাকায় নদীতে কুমিরের সন্ধান পাওয়া গেছে এমনই জানাচ্ছেন স্থানীয়রা। আজ শুক্রবার সকাল ১০:০০ টা নাগাদ স্থানীয়রা দেখতে পান কুমির। এলাকার লোকজন এসে জমা হয় কাঞ্চন তলা নদী চত্ত্বর এলাকায়। খবর দেওয়া হয় মানিকচক পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন ও বনদপ্তর বিভাগকে। খবর পাওয়া মাত্রই মানিকচক পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন ও বনদপ্তর এর আধিকারিকরা উপস্থিত হন ঘটনাস্থলে। তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন মালদার মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার, মালদা রেঞ্জের ফরেস্ট অফিসার সুজিত কুমার চ্যাটার্জি,সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা।
মালদার মানিকচকের সাহেবনগর এর কাঞ্চন তলা এলাকায় নদীতে কুমিরের সন্ধান পাওয়া গেছে এমনই জানাচ্ছেন স্থানীয়রা।












Leave a Reply