প্রাপ্য মহার্য ভাতা এবং শূন্যপদে স্বচ্ছতার সাথে নিয়োগের দাবীতে মিছিল ও ডেপুটেশন সংগ্রামী যৌথ মঞ্চের।নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ রাজ্য সরকারী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আইনি লড়াই চলছে দীর্ঘদিন ধরে। সেই মামলায় তিন মাসের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই ডিএ না মেটানোয় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়।
কিন্তু এখন জল গড়িয়েছে সর্বোচ্চ আদালতে।
আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তার আন্দোলনে নেমেছেন কর্মচারীদের ২৭টি সংগঠন , সংগ্রামী যৌথ মঞ্চ। কলকাতার রাজপথে একাধিকবার আন্দোলনের পর এবার প্রতিটি জেলায় বিক্ষোভ অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি ঘোষণা করে। সেই মত শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে একটি মিছিল করে সমগ্র মাচানতলা এলাকা পরিক্রমা করে এবং বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে জেলা শাসকের দফতরে একটি প্রতিনিধি দল দুদফা দাবী সম্মিলিত পত্র তুলে দেন। মূলত হাইকোর্টের রায় মেনে কেন্দ্রীয় হারে ডি এ এবং রাজ্যের সমস্ত দফতরের শূন্য পদে স্বচ্ছতার সাথে দুর্নীতি মুক্ত নিয়োগের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *