পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর দুয়ারে নিয়ে এসেছে একগুচ্ছ সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে দুয়ারে সরকার। সেই মর্মে বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের জোতরাম বিদ্যাপীঠে পঞ্চম বারের অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার । এই শিবির থেকে এবার মিলবে আরও দুটি পরিষেবা। যথা- (১) জমির পাট্টার জন্য আবেদন; (২) নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আদেদন এবং বিদ্যুতের বকেয়া বিল পরিশোধও করতে পারবেন গ্রাহকরা।
এদিন সকালে দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। তিনি দুয়ারে সরকারে আগত মানুষের সাথে কথা বলেন তারা পর্যাপ্ত পরিমাণ সরকারি প্রকল্পগুলি সুবিধা পাচ্ছেন কিনা। এছাড়াও বৈকন্ঠপুর এক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুয়ারে সরকারের ক্যাম্পের বাইরে গড়ে তোলা হয়েছে সহায়তা কেন্দ্র। যেখানে বৃদ্ধ মানুষদের যাকে বেশি পরিমাণে লাইনে না দাঁড়িয়ে থেকে খুব তাড়াতাড়ি সরকারি সুবিধা পান তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এদিন এই শিবির উপস্থিত ছিলেন বর্ধমান দু’নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা,বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বৈকন্ঠপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আজাদ রহমান।












Leave a Reply