বিস্ফোরক মন্তব্য বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস এর।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- “রাজ্য নেতৃত্বকে বলবো আপনারা যাকে দলের পথ দেবেন খোঁজ নেবেন সে পাড়ায় তৃণমূল দলটা করে কিনা আপনার এখানে তৃণমূল করে বলে এসে ঢুকে গেল ইউনিয়নে আর দেখা গেল পাড়ায় সে তৃণমূল দলটা করেই না তৃণমূলের সাথে তার কোন সম্পর্কই নেই, এইরকমই বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসকে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃণমূল সরকারি ইউনিয়নের প্রীতি সম্মেলন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক খোকন দাস বলেন, যারা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনটা করেন তাদের শুধুমাত্র অফিস আদালতে দেখতে পাওয়া যায় দলের পক্ষ থেকে যখন পাড়ায় কোনো কর্মসূচি হয় তাদের সেখানে দেখতে পাওয়া যায় না।

এছাড়াও বিধায়ক খোকন দাস আরো বলেন, আমি রাজ্য নেতৃত্ব কে বলবো যাকে আপনি দলের পথ দেবেন তার বিষয়ে খোঁজ নিয়ে দেবেন এ পাড়ায় তৃণমূল দলটা করে কিনা এখানে এসেছে তৃণমূল করে এবং তৃণমূল ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু পাড়ায় দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই সমস্ত মানুষগুলোকেই আমাদের শনাক্ত করতে হবে তা না হলে তৃণমূল কংগ্রেসের দুর্দিন নেমে আসবে।

এছাড়াও এইদিনের প্রীতি সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির শম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *