রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কটাক্ষ করার প্রতিবাদে গাজোলে ও ঝাড়খন্ড দিশম পার্টি ও আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে দুপুরে গাজোল শহর জুড়ে প্রতিবাদ মিছিল বের হয় ।

নিজস্ব সংবাদদাতা, ‌‌মালদাঃ-‌ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কটাক্ষ করার প্রতিবাদে গাজোলে ও ঝাড়খন্ড দিশম পার্টি ও আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে রবিবার দুপুরে গাজোল শহর জুড়ে প্রতিবাদ মিছিল বের হয় । পাশাপাশি রাজ্যের মন্ত্রী অখিল গিরির পদত্যাগের দাবি জানানো হয়। এ বিষয়ে ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাঁসদা জানান,‘‌ আদিবাসী রাষ্ট্রপতি তথা আমাদের দেশের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তাঁর গ্রেপ্তারি চাই। অবিলম্বে তাকে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে হবে।’‌ মোহন হাঁসদা ছাড়া হাজির ছিলেন গাজোল ব্লক ঝাড়খন্ড দিশম পার্টি এস সি সভাপতি রতন রায়, গাজোল ব্লক ঝাড়খন্ড দিশম পার্টির সেক্রেটারি শ্যামল মুর্মু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *