পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি বারবার সরব হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেছেন। রাজ্যের প্রতিটি জায়গায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর কামনা করে তাকে একটি চিঠি পাঠানো হয়। সেই মর্মে বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্যের উদ্যোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করে বর্ধমান স্টেশনের উপর ডাকঘর থেকে চিঠি পাঠানো হয়। এই বিষয়ে কি জানাচ্ছেন বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য বলেন, আজ আমরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মস্তিস্ক বিকৃত হয়েছে তাই আমরা তার সুস্থতা কামনা করে তাকে চিঠি করলাম। কারণ তিনি বারবার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যা আক্রমণ করছেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করে বর্ধমান স্টেশনের উপর ডাকঘর থেকে চিঠি পাঠানো হয়।












Leave a Reply