প্রেমে প্রত্যাখ্যান, আত্মঘাতী দশম শ্রেণীর এক ছাত্র।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- প্রেমে প্রত্যাখ্যান। আত্মঘাতী দশম শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার রামকেলি এলাকায়। জানা গেছে মৃত ওই ছাত্রের নাম ঘনশ্যাম ঘোষ। স্থানীয় গৌড়ীয় হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল সে। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, স্থানীয় একটি মেয়েকে দীর্ঘ তিন বছর ধরে ভালো বাসত সে। মেয়ের বাড়ির পরিবার তা মেনে না নেওয়া একাধিকবার তার ছেলে এবং তাদের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। সোমবার রাত্রেও মারধর করা হয় বলে অভিযোগ। এই কারণে আত্মঘাতী হয় ওই ছাত্র বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ঘরের ভেতর থেকে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এরপর মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *