কাঁথি থানায় মামলা করল তৃণমূল কংগ্রেসের ১৮ জন কর্মী নেতা ও স্টুডেন্টদের বিরুদ্ধে।

কাঁথি-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল সোমবার শুভেন্দু অধিকারীর শান্তি কুঞ্জের সামনে তৃণমূলের গেট ওয়েলসনকে ঘিরে অশান্তি তৈরি করছে উত্তেজনা তৈরি করছে এমন অভিযোগ তুলে কাঁথি থানায় মামলা করল তৃণমূল কংগ্রেসের ১৮ জন কর্মী নেতা ও স্টুডেন্টদের বিরুদ্ধে।

রাজ্য ছাত্রনেতা আবেদ আলি খান জেলা যুব তৃণমূলের সভাপতি তথা অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতারা ও তৃণমূল কংগ্রেস যুব সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে মামলা করুক আর যাই করুক শুভেন্দু বাবুর সুস্থতা কামনা করে গেট ওয়েলসন কার্ড ধরিয়েই ছাড়বেন বিরোধী দলনেতা কে। লাগাতার জারি থাকবে এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *