চায়ের দোকানে তালা ভেঙে দুঃসাহসিক চুরি, প্রায় ৩ হাজার টাকার সামগ্রী লুটপাট।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  চায়ের দোকানের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য, দামি দামি সিগারেট সহ অন্যান্য জিনিসপত্র লুটপাট। শান্তিপুর কালনাঘাটের ঘটনা। চায়ের দোকানদারের অভিযোগ ভোররাতে দোকান খুলতে গিয়ে দেখে দোকানের তালা ভাঙা, এরপর দোকানের ভেতরে ঢুকে দেখে সমস্ত কিছু লুটপাট করে নেই দুষ্কৃতীরা। এরপরেই মাথায় হাত পড়ে যায় চায়ের দোকানদারের। কোন রকম ভাবে চায়ের দোকান চালিয়ে সংসার চালাতেন চায়ের দোকানদার। এই ঘটনায় মঙ্গলবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় চায়ের দোকানদার ও তার বয়স্ক মা। এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। তবে দোকানদারের অভিযোগ শত্রুতা করেই এই ঘটনা ঘটিয়েছে, এর আগেও দুবার তার চায়ের দোকানে চুরির ঘটনা ঘটে। চায়ের দোকানদারের অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *