রাত পোহালেই কার্তিক পুজো, দেব সেনাপতির আরাধনায় মাতবে আপামর বাঙালি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই কার্তিক পুজো, দেব সেনাপতির আরাধনায় মাতবে আপামর বাঙালি। তাই জন্য আজ রানাঘাটে বিক্রি হল কার্তিক ঠাকুর। রানাঘাট স্টেট ব্যাঙ্কের কাছে কার্তিক ঠাকুরের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন পালবাড়ি থেকে আসা মৃৎশিল্পীরা। তবে এবার কার্তিক ঠাকুর বিক্রিতে তেমন সাড়া নেই। ১০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কার্তিক ঠাকুর। তবে শেষ মুহূর্তে বিক্রি বাড়বে সেই আশাতেই রয়েছেন মৃৎশিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *