বিভিন্ন দাবিদাবা নিয়ে প্রিন্সিপালকে ঘেরাও, সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার আচমকাই জলপাইগুড়ি আনন্দ চন্দ কলেজে চঞ্চল্য ছড়িয়ে পরে, মূলত প্রাত কালীন কলেজ পড়ুয়াদের দারা নিজের চেম্বারে কার্যত ঘেরাও হয়ে যান প্রিন্সিপাল বিশ্বজিৎ দাস।
ঘটনা প্রসঙ্গে ঘেরাওকারী পক্ষে সৌরভ ধর অভিযোগ করে বলেন, আমরা সকালে কলেজে আসলেও প্রিন্সিপাল এবং অন্যান্য কর্মীরা আসেন না, হোস্টেল গুলোতে পানীয়জল সমস্যা, এছাড়াও বিভিন্ন কাজে দুর দূরান্ত থেকে আসা ছাত্র ছাত্রীরা কলেজ অফিস থেকে সঠিক সময়ে পরিষেবা পায় না। যদিও বিষয়টিকে গুরত্ব সহকারে ক্ষতিয়ে দেখা হবে বলে জানালেন আনন্দ চন্দ কলেজের প্রিন্সিপাল দেবাশীষ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *