জলপাইগুড়ি নির্মাণ শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে জলপাইগুড়ি জেলা শ্রম আধিকারিকের মাধ্যমে রাজ্যের শ্রমন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি নির্মাণ শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে জলপাইগুড়ি জেলা শ্রম আধিকারিকের মাধ্যমে রাজ্যের শ্রমন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় নির্মাণ কর্মী আইন কর্মী সেস আইন 1998 চালু রাখতে হবে। নির্মাণ কর্মী কল্যাণ পর্ষদ কে সচল রাখতে হবে। শ্রম কোডের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এই আইনগুলোকে বাতিল করতে চাইছে এর তীব্র বিরোধিতা করা হয়। পরিযায়ী শ্রমিক আইন 1979 বাতিল করা কোনভাবেই যাবে না এই দাবিও তোলা হয়।শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে এই দাবি জানানো হয়। পাশাপাশি নির্মাণ সামগ্রী দাম কমানো জিনিসের দাম কমানো এবং নির্মাণ শ্রমিকদের মজুরি দাবিতে আজকের ডিপুটেশন বলে জানান সংগঠনের নেতৃত্বরা। এছাড়া রেগার কাজ ওরা চালু করার দাবিও ওঠে এই এই স্মারক লিপির মধ্য দিয়ে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন স্কুল থেকে গরিব ছাত্ররা স্কুল বাদ দিয়ে নির্মাণ কাজে যুক্ত হচ্ছে এদের স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে শিক্ষা এবং শ্রমিক দপ্তরকে । নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষার থেকে যেভাবে বঞ্চিত করছে বর্তমান তৃণমূলের সরকার তার প্রতিবাদ জানানো হয়। এবং নির্মাণ শ্রমিকদের তার প্রাপ্য সামাজিক সুরক্ষার দাবি জানানো হয়। স্মারকলিপি জমা দিতে নেতৃত্ব দেন নেতৃত্ব সংগঠনের জেলা নেতৃত্ব কৃষ্ণ সেন অমিত দাস সায়ন রায় বাপ্পা সরকার মানিক রাহা শিবু রায় প্রমুখো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *