শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।

নিজস্ব সংবাদদাতা ,ঝাড়গ্রাম:- নন্দীগ্রামের বিজেপির বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝাড়গ্রাম এর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদার বিরুদ্ধে বলে ছিলেন ওরা আমার পায়ের তলায় জুতোর নীচে থাকে। তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বুধবার ঝাড়গ্রাম থানায় গিয়ে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা এসসি, এস টি আইনের ধারায় অভিযোগ দায়ের করেছেন । ঝাড়গ্রাম থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন কোন ভদ্র শিক্ষিত মানুষ ওই ধরনের কথা বলতে পারেন নি। উনি আদিবাসী মানুষকে কি চোখে দেখেন উনার বক্তব্য তা প্রমাণ করে। তিনি শুভেন্দু অধিকারির ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ঝাড়গ্রাম থানার পুলিশের আধিকারিক কে জানান। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উপযুক্ত প্রমান সহ অভিযোগ দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *