সোনার গহনা চুরির ঘটনায় গ্রেপ্তার ২।

সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর:- ২৪ ঘন্টা কাটতে না কাটতে সাফল্য বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশের। বাড়িতে কেউ না থাকায় গত ১৫ নভেম্বর, মঙ্গলবার দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ের বাসিন্দা তথা শিক্ষক মইদুল আমিনের বাড়িতে থেকে চারটি সোনার বালা, একটি সোনার আংটি ও গলার হার এবং একটি সাইকেল চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। দুবরাজপুর থানার পুলিশ তদন্তে নেমে গতকাল বুধবার রাত্রে সেখ নিয়াজ ও সেখ মিলন নামে দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁদের কাছ থেকে চুরি যাওয়া সোনার অলঙ্কার সহ একটি সাইকেল উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। আজ তাঁদের দুবরাজপুর আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *