জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন জলপাইগুড়ি সমবায় সমিতির কর্মী আধিকারিকরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়িতে মানবিক উদ্যোগ। নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে রক্তদান শিবির। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ইউনিয়ন হোলসেল কনজিউমার কো-অপারেটিভ এবং জলপাইগুড়ি সেন্ট্রাল ব্যাংকের উদ্যোগে এই মহৎ কাজটি অনুষ্ঠিত হয়।প্রায় শতাধিক রক্তদাতা এদিন রক্তদানে শামিল হন। হোলসেল কনজ্যুমার কোপারেটিভ সোসাইটি এবং সমবায় ব্যাংক সহ অন্যান্য সমবায় সমিতির আধিকারিক ও কর্মীরা রক্তদানে সামিল হন। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এদিন স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকের কর্মী এবং আধিকারিকরা এই রক্তদানে শামিল হন বলে জানান ব্যাংকের আধিকারিক তপন ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *