গভীর রাতে গৃহস্থ বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার ধুম বেশ কিছু যুবকদের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গতকাল গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত গৃহস্থ বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার ধুম বেশকিছু যুবকদের। শান্তিপুর কামারপাড়া ঘটনা। যুবকরা জানিয়েছেন যাদের নতুন বিবাহ হয়েছে এবং বন্ধুবান্ধব সম্পর্কের মধ্যে পড়ে তাদের বাড়িতেই তারা কার্তিক ঠাকুর ফেলছেন, পুত্র সন্তান লাভের আশায়, এছাড়াও নিমন্ত্রণ পাওয়ার আশায়। প্রত্যেক বছরই এই দিনটিতে তারা এভাবেই তাদের বন্ধু-বান্ধবের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে থাকে। এ বছরও তারা রাত জেগে তাদের বন্ধু-বান্ধবের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে। এই কার্তিক ঠাকুর ফেলার বিষয় নিয়ে কি বললেন যুবকরা শুনুন তাদের মুখ থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *