হুড়মুড়িয়ে তাঁত ঘর ভেঙে বিপত্তি, চাপা পড়ে গুরুতর আহত একই পরিবারের দুজন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হুড়মুড়িয়ে তাঁত ঘর ভেঙে বিপত্তি, চাপা পড়ে গুরুতর আহত একই পরিবারের দুজন। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শান্তিপুর ব্লকের টেংরিডাঙ্গা এলাকার ঘটনা। সূত্রের খবর তাঁতঘরে কাজ করার সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘরটি, যদিও তৎসময় তাঁতের কাজ করছিল ওই পরিবারের দুই সদস্য। ঘরের চালা ভেঙে পড়ে তাদের মাথার উপর, ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই দুজন, তাদেরকে পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যায়, কালনার একটি হাসপাতালে। জানা যায় এখন আশঙ্কাজনক অবস্থায় ওই দুজন চিকিৎসাধীন। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরিবারের দাবি, তাঁত বুনে কোনরকম সংসার চালাতেন তারা, কিন্তু তাঁত ঘরটি ভেঙে যাওয়ার কারণে যেমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, তেমনি দুজন গুরুতর আহত হওয়ার কারণে ভয়ংকর পরিস্থিতির অবস্থা হয়েছে পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *