রানাঘাট স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলো রেলহকার ইউনিয়নের প্রতিবাদ মঞ্চ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- খুব সম্প্রতি পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ। সেই মোতাবেক রানাঘাট স্টেশনেও এই নোটিশ জারি করা হয়েছে রেলের পক্ষ থেকে। এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১৭ ই নভেম্বর রানাঘাট স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলো রেলহকার ইউনিয়নের প্রতিবাদ মঞ্চ। এই মঞ্চে সামিল হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন।এদিন রানাঘাট স্টেশন চত্বরে হকারদের পক্ষ থেকে দাবি করা হয় বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা চলবে না। বিকল্প ব্যবস্থা করেই রেলের উন্নয়ন করতে হবে। সমস্ত রেল হকারদের লাইসেন্স দিতে হবে।এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও
রেলহকাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *