রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরি র মন্তব্য সমর্থন যোগ্য নয় : রঞ্জিত পাল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরি যে বিতর্কিত মন্তব্য করেছেন সে বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। এবিষয়ে প্রতিক্রিয়া দিলেন রানাঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত পাল। তিনি বলেন এ মন্তব্য কখনোই সমর্থনযোগ্য নয়। বাংলার কালচারে এই মন্তব্য শোভনীয় নয়। একইসঙ্গে তিনি বলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেরকম কুরুচিকর ভাষা বলছে তা মেনে নেওয়া যায় না। তাইজন্য তৃণমূল যুব কংগ্রেস লাগাতার আন্দোলন করছে এবং এই আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *