নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- গোপীবল্লভপুর-২নং ব্লকের পেটবিন্ধি-৭নং অঞ্চল গুতুঃ লাগাং সাগুন উডুঃ মুন্ডারী কমিটির পক্ষ থেকে গঙ্গাবাঁধ বিরসা চকে শুক্রবার ভগবান বিরসা মুন্ডার মুর্তি স্থাপন এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির সহযোগিতায় শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের বিরসা মুন্ডা একাডেমির সভাপতি দুলাল মুর্মু,গোপীবল্লভপুর-২নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন অাধিকারিক বিপ্লব কুমার পাল,গোপীবল্লভপুর-২নং ব্লকের বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু পাল, জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ,DPSC এর চেয়ারম্যান জয়দীপ হোতা,পেটবিন্ধি অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শঙ্কর প্রসাদ দে এবং গুতুঃ লাগাং উডুঃ মুন্ডারী কমিটির সমস্ত স্তরের সদস্য সহ আরো অনেক ব্যাক্তিবর্গগণ।
বিরসা মুন্ডার আবক্ষ কর্মমূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক দুলাল মুর্মু। তিনি বিরসা মুন্ডার মূর্তি প্রতিষ্ঠা করার জন্য মুন্ডা সমাজের প্রতিটি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি বলেন বিরসা মুন্ডা ব্রিটিশ এর কাছে মাথা নত করেনি। ব্রিটিশের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য জনজাতি মানুষদের নিয়ে আন্দোলন সংগঠিত করেছিলেন। তাই তিনি ভগবান বিরসা মুন্ডা হিসেবে সারা দেশবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই জন্য ওই অনুষ্ঠানে উপস্থিত সকলকে তিনি বিরসা মুন্ডার আদর্শ মেনে চলার আহবান জানান। বিরসা মুন্ডার মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে মুন্ডা সমাজের পক্ষ থেকে শুক্রবার নাচ-গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ সামিল হয়েছিলেন। ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির সহযোগিতায় ওই এলাকার দরিদ্র মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান করা হয় । সেইসঙ্গে আগামী দিনে ওই এলাকার প্রতিটি মানুষের পাশে থাকার আশ্বাস দেন ওই শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা।
গোপীবল্লভপুর দুই ব্লকের গঙ্গাবাঁধ এলাকায় ভগবান বিরসা মুন্ডার ১৪৭তম জন্মদিবস উদযাপন।












Leave a Reply