মানিকচক ব্লক সংলগ্ন মানিকচক মালদা রাজ্য সড়কে পাট বোঝায় ভুটভূটি ভ্যানে আগুন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মানিকচক ব্লক সংলগ্ন মানিকচক মালদা রাজ্য সড়কে পাট বোঝায় ভুটভূটি ভ্যানে আগুন।এদিন ঘাট থেকে পাট বোঝায় করে হাটে যাওয়ার সময় হঠাৎ আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য।ভুটভূটি ভ্যানে পাট ও গম নিয়ে মথুরাপরে শনিবার হাট আসার সময় অগ্নিকান্ডটি ঘটে।এই অগ্নিকাণ্ডের ফলে ভুটভূটি ভ্যানে থাকা পাট আগুনে পুড়ে নষ্ট হয়,পাশাপাশি কিছুটা গমও পুড়েছে বলে জানাগেছে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।যদিও ঘটনার দীর্ঘক্ষণ পর দমকল আশায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।মানিকচকে স্থায়ী দমকলের দাবী জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে।মালিকের অনুমান প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা পাট ও গম ক্ষতি হয়েছে। এই ঘটনার করেছে থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *