বিশ্ব শৌচালয় দিবসে ধানশিমলা বিদ্যাভবন হাইস্কুলের ছাত্র ছাত্রীদের পদযাত্রা ।

আবদুল হাই, বাঁকুড়াঃ শতভাগ স্বাস্থ্যসম্মত শৌচালয় সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ১৯ শে নভেম্বর শৌচালয় দিবস পালন করা হয়। সেইমত আজ বিশ্ব শৌচালয় দিবস পালিত হল বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধানশিমলা বিদ্যাভবন এ। এদিন ছাত্র-ছাত্রীরা মিছিল করে বিভিন্ন গ্রামের মানুষকে সচেতনতার কাজ  এবং নিজেরাও গ্রামে গিয়ে বাড়ির প্রতিবেশীদের কে সচেতন করার দায়িত্ব  নিলো। বিদ্যাভবন হাইস্কুলের এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব দে বিদ্যালয় শৌচাগার সহ গ্রামের গ্রামের পরিবেশ যাতে স্বাস্থ্যকর হয় সেই বার্তায় ছাত্রীদের কাছে তুলে ধরেন।বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন সোনামুখী যুগ্ম উন্নয়ন আধিকারিক শ্রীযুক্ত কল্লোল মাইতি থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সহ এই বিদ্যালয়ের কয়েকশো ছাত্র ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *